নির্বাচন কমিশনের মাঠপর্যায়ে আরও ১২ কর্মকর্তার বদলি
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আবারও প্রশাসনিক রদবদল করেছে। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে স্থানান্তর করা হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি। এ লক্ষ্যে মাঠপর্যায়ের প্রশাসনিক পুনর্বিন্যাস চলমান রয়েছে। এর আগে আরও শতাধিক কর্মকর্তা বদলি করা হয়েছে বলে জানা গেছে।






আপনার মতামত লিখুন