খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জ জেলা কারাগারে নজরদারি বাড়াতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ জেলা কারাগারে নজরদারি বাড়াতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ

কারাবন্দীদের মানবিক সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে আজ ০৭ ডিসেম্বর , জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান জেলা কারাগার, গোপালগঞ্জ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মূলত কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, খাদ্যমান, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কারাগারে অবস্থানরত নারী বন্দীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সম্প্রসারণের নির্দেশনা দেন। যাতে মুক্তির পর তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। পাশাপাশি বন্দীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা উন্নত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কারাগার শুধু দণ্ড কার্যকরের স্থান নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের অন্যতম প্রতিষ্ঠান। তাই বন্দীদের মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কারাগারে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, জেলা সুপার, সিভিল সার্জনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ। তারা কারাগারের চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন।

পরিদর্শন শেষে জনাব মোঃ আরিফ-উজ-জামান কারাগারের ভেতরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে নিরাপত্তা এবং সেবার মানোন্নয়নে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি