খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নোবিপ্রবির পার্শ্ববর্তী এলাকায় বালু উত্তোলন: প্রশাসনের বাধা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
নোবিপ্রবির পার্শ্ববর্তী এলাকায় বালু উত্তোলন: প্রশাসনের বাধা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সীমানা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় বালু উত্তোলনের ঘটনা ঘটেছে। এতে ঝুঁকিতে রয়েছে সুপেয় পানি সরবরাহকারী নোয়াখালী মৌজা পাম্পের পাইপ লাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম সীমানা সংলগ্ন থেকে প্রায় ৫০০ ফুট দূরত্বে অবস্থিত ২ একরের একটি জমি থেকে ব্যবসায়ীক উদ্দেশ্যে একটি আবাসিক প্রকল্পে মাটি ভরাটের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। মাটি কাটার একটি এক্সকাভেটর (Excavator) মেশিন, দুটি বড় পাম্প মেশিন এবং মাটি উত্তোলন কাজে ব্যবহৃত বিভিন্ন পাইপ ও যন্ত্রপাতি সেখানে পরে আছে। পরে জানা যায়, প্রথমে বালু উত্তোলন শুরু করলেও বিশ্ববিদ্যালয়ের আপত্তির মুখে বালু উত্তোলন আপাতত বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, ঐ জায়গা থেকে বালু বা মাটি উত্তোলন করা হলে বিশ্ববিদ্যালয়ের মাটি সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিভিন্ন একাডেমিক ভবন ও অন্যান্য স্থাপনার ক্ষতি হতে পারে। এছাড়া সুপেয় পানি সরবরাহকারী নোয়াখালী মৌজা পাম্পের পাইপ লাইন ঐ স্থানটির উপর দিয়ে হওয়ায় সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বালু উত্তোলনে ক্ষোভ প্রকাশ জানিয়ে নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ক্যাম্পাস এরিয়া সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় কিছু ব্যাক্তিবর্গ‌। আমাদের বিশ্ববিদ্যালয়ের ময়না দ্বীপ সংলগ্ন এলাকা পরিযায়ী  পাখিদের জন্য সংরক্ষিত আবাসস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিযায়ী পাখিদের আগমনের হার কমে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি।

এছাড়া সরকারি/বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার নিকটে বালু উত্তোলনে রয়েছে সরকারি বিধিনিষেধ। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ,রেললাইন , সরকারি-বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকার ১ কিঃমিঃ দূরত্বের মধ্যে বা গ্যাস/বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এছাড়াও আমরা নোয়াখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে চিঠি দিয়েছি যাতে বালু উত্তোলন বন্ধ করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি