খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে শিক্ষকসহ ৫ জন আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে শিক্ষকসহ ৫ জন আহত, থানায় মামলা

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী ও সংলগ্ন কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রবীণ এক শিক্ষকসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

পাশাপাশি এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত শনিবার উপজেলার উলিয়া পাইলিংঘাট এলাকায় শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালিয়ে প্রবীণ শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমসহ পাঁচজনকে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসলামপুরও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী ও নদীতীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এদিকে নোয়ারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে এলাকাবাসী জানান, এতে উর্বর জমি নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ/স্মারক লিপি দিয়ে অবৈধ ড্রেজার বন্ধ করার জন্য ইউএনও মহোদয়ের নিকট আবেদন জমা দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম, মো. সাদা, জহুরুল ইসলাম, নাজির, বিপুল মেম্বার, মো. তোতা চৌধুরী, রুহুল আমিন ও মনিরুজ্জামান পলাশ।

 

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের বলেন, অভিযোগ তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি