খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আবারও কঠোর আন্দোলনে ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
আবারও কঠোর আন্দোলনে ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আবারও কঠোর আন্দোলনে ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত চাকরি প্রত্যাশী শিক্ষকেরা এনটিআরসিএ এর অফিসের সামনে চাকরি না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে।

০১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছে। তারা বিগত সরকারের আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, জাল সনদে চাকরি নিয়োগ প্রদান, ৩৫+ বয়সের অজুহাত, অবৈধ নিয়োগ বাণিজ্য, আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন হাজার হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক।

এরই ধারাবাহিকতায় তারা গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন। নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেন।

বৈষম্যের শিকার হওয়া শিক্ষিত নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকদের আবারও কঠোর আন্দোলন এনটিআরসিএ অফিসের সামনে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি