খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বৈষম্য দূর করে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
বৈষম্য দূর করে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একইসঙ্গে নিয়োগ সংক্রান্ত চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আগের নির্বাহী আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. মনিরুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীরা। একাধিকবার আন্দোলন ও আইনি পদক্ষেপ নিয়েও তারা সমস্যার সমাধান পাননি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৫ সালে এনটিআরসিএর কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি শুধু নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দিত। শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডির হাতে। ২০১৩ সালে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে নিবন্ধন সনদের মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়।

সংগঠনটির অভিযোগ, ২০১৬ সালে প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪০ হাজার ইনডেক্সধারী শিক্ষক নিয়োগ পান। নতুন নিয়োগ পান ১০ থেকে ১২ হাজার প্রার্থী। তাদের অধিকাংশই ছিলেন ১৩তম ও ১৪তম নিবন্ধনধারী। অন্যদিকে, প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের ভাইভা নম্বর না থাকায় তারা মেধাতালিকায় পিছিয়ে পড়েন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের কম বয়সীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও বেশি বয়সী প্রার্থীরা বাদ পড়েন। পরে ৩৯০০/২০১৯ নম্বর মামলার রায়ে ২০১৮ সালের ১২ জুনের আগে নিবন্ধন সনদ পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়। এরপরও নিয়োগপ্রক্রিয়ায় বৈষম্য রয়ে গেছে বলে দাবি করেন তারা।

মনিরুল হক বলেন, ১৩তম নিবন্ধনের ২ হাজার ২০৭ জন প্রার্থী আদালতের মাধ্যমে নিয়োগের সুপারিশ পেয়েছেন। একইভাবে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মহাসচিব জাকির হোসেন। তিনি প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করা, চাকরির সুযোগ সৃষ্টি, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং পূর্বের নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারের উদ্যোগের আহ্বান জানান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি