প্রথমবার নির্বাচন করছেন তারেক রহমান, আসন বগুড়া-৬
তিন আসনে প্রার্থী খালেদা জিয়া
তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৫ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচনে অংশ নেবেন—দিনাজপুর-৩, ফেনী-১ এবং বগুড়া-৭।
এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সংগঠন ‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা তুলি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ সময় পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। জনগণের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাই করতে আমরা মাঠপর্যায়ে জরিপ চালিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি।”
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীদের নামও ঘোষণা করবে, বিশেষ করে যেখানে জোটভুক্ত দলের সঙ্গে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে।






আপনার মতামত লিখুন