অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন কাল
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া স্বীকৃত সাংবাদিকদের নির্ধারিত সময় অর্থাৎ সোমবার দুপুর ১২টায় করবী হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে চলমান প্রশাসনিক ও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন