খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ!

প্রয়োজন ২৭ রান। হাতে তখনও ৭টি উইকেট আর বল ৩০ টি। এমন ম্যাচও কত বিদঘুটে উপায়ে হারা যায় সেটাই দেখিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আরও দুটি নিকট দূরত্বের ম্যাচ হাতছাড়া করেছিল। যদিও তখন বোলিংয়ের কল্যাণে সম্ভাবনা জাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের দৃঢ়তার করুণ সাক্ষী হয়েছিল টাইগ্রেসরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হারের কী অজুহাত দেওয়া যায়?

নাভি মুম্বাইয়ে গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। অর্থাৎ, হারলেই ছিটকে পড়তে হবে বিশ্বকাপ থেকে। যথারীতি এদিনও জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন বোলাররা। টপ অর্ডারে বড় জুটির পর লঙ্কানরা মিডল অর্ডারে বিপর্যয়ে পড়ে। ফলে ৪৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে যায় চামারি আতাপাত্তুর দল। সেই লক্ষ্য তাড়ায় বাংলাদেশ কক্ষপথেই ছিল। কিন্তু তাদের যে হারের উপায়টা ভালোভাবেই জানা! লক্ষ্যটা যখন ৬ বলে ৯ রানের, তখন মাত্র ১ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। ফলাফল ৭ রানে হেরে বিদায়।

এমন হারের পথ তৈরি করা অসংখ্য দুর্বলতা চিহ্নিত করা যাবে। হয়তো জ্যোতিরাও ব্যর্থ বিশ্বকাপ শেষে এখান থেকে শিক্ষা ও অভিজ্ঞতা নেওয়ার কথাই বলবেন। কিন্তু কিছু প্রশ্নের উত্তর কী মিলবে? কেন সেট ব্যাটার হয়েও অধিনায়ক জ্যোতিসহ অন্যরা ধীরগতিতে ব্যাট চালিয়ে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত টেনে নিলেন– তার উপযুক্ত কোনো জবাব হতে পারে? আগের ম্যাচগুলোয় ডেথ ওভারে বাংলাদেশের রানের গতিটা বাড়িয়েছেন স্বর্ণা আক্তার। এই বিশ্বকাপের দ্রুততম ফিফটির (৩৪ বল) রেকর্ডটাও তিনিই গড়েছিলেন। কিন্তু তাকেও কাল আগ্রাসী দেখা গেল না।

এদিনও যথারীতি লক্ষ্য তাড়া করতে নেমে পুরোনো ঘরানার ক্রিকেট দিয়ে শুরু করে বাংলাদেশ। ১০ ওভারে ১ উইকেট স্কোরবোর্ডে মাত্র ২৩ রান। এরপর অভিজ্ঞ ফারজানা হক পিংকি আউট হন ৩৫ বলে ৭ রান করে। সোবহানা মোস্তারিও দ্রুত আউট হয়ে বিপদ বাড়ান। সেখান থেকে জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে গড়েন ৮২ রানের জুটি। কিন্তু দুর্ভাগ্যের তখনই শুরু, ব্যক্তিগত ৬৪ রানে পায়ে ক্র্যাম্প নিয়ে সুপ্তা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর জ্যোতি-স্বর্ণা জুটিতে ৫০ রান এলে জয়টা হাতের কাছেই মনে হচ্ছিল। কিন্তু স্বর্ণার বিদায়ের পর একের পর এক উইকেটের মিছিল শুরু হয়।

সুপ্তা ফের ক্রিজে এসে শেষ বলটা পেলেন, কিন্তু ততক্ষণে সব আশা শেষ। ১ বলে দরকার ছিল ৮ রান। কিন্তু বলটা তার ব্যাট ফাঁকি দিয়ে যায়। বিশ্বকাপে প্রথম দল হিসেবেই বিদায় নিলো বাংলাদেশ। অথচ শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। পরবর্তী ৫ ম্যাচে টানা হার দেখল জ্যোতির দল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি