খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের বিশাল জয় নারী ক্রিকেট দলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের বিশাল জয় নারী ক্রিকেট দলের

বিশ্বকাপ বাছাইপর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। নারী ওয়ানডেতে আগে ব্যাটিং করে নিগার সুলতানা জ্যোতির অভিষেক সেঞ্চুরি এবং ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তার হাফ সেঞ্চুরিতে তিন উইকেটে ২৭১ রান তুলেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেটে ২৫২ রান তোলে বাংলাদেশ। এতদিন পর্যন্ত সেটিই ছিল রেকর্ড।

হাফ সেঞ্চুরির পর ইনিংস আর লম্বা করতে পারেননি ফারজানা হক পিংকি। ডানহাতি ব্যাটার না পারলেও সেঞ্চুরির পথেই হাঁটছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত টিকে থাকলেও ৬ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। শারমিন না পারলেও ঠিকই সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ২৭১ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ পুঁজিও এটি।

জ্যোতি, ফারজানা, শারমিনের এমন ব্যাটিংয়ের দিনে বাংলাদেশের জেতার জন্য বাকি কাজটা সেরেছেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। বাংলাদেশের দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেননি থাইল্যান্ডের ব্যাটাররা। তাদের দুজনের ঘূর্ণিতে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে পাঁচটি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও জান্নাতুল সুমনা। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে ১৭৮ রানের জয়। ওয়ানডে ক্রিকেটে যা বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড।

লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে জয়ের জন্য ২৭১ রান তাড়ায় শুরুই পেয়েছিলেন থাইল্যান্ডের দুই ওপেনার নাত্তায়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। বোলিংয়ে এসে সেই জুটি ভাঙেন ফাহিমা। ডানহাতি লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরেছেন ২২ রান করা সুত্তিরুয়াং। আরেক ওপেনার বুচাথামকে লেগ বিফোর উইকেট করেছেন ফাহিমা। তিনি আউট হয়েছেন ১৭ রানে। তিনে নামা নান্নাপাট কনচারোয়েনকিকের উইকেটও নিয়েছেন ডানহাতি এই স্পিনার।

ফাহিমা টপ অর্ডার গুঁড়িয়ে দেয়ার পর মিডল অর্ডারে ধস নামান জান্নাতুল সুমনা। ২০১৮ সালের পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলতে নামা ডানহাতি স্পিনার ৫ ওভারে ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। যেখানে তিনটি মেডেন ওভারও নিয়েছেন তিনি। আরেক স্পিনার ফাহিমা ৮.৫ ওভারে ২১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে ৪৫ ম্যাচ খেলা ফাহিমা প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন। তাদের দুজনের এমন বোলিংয়েই মাত্র ৯৩ রানে অল আউট হয়েছে থাইল্যান্ডে। ওয়ানডে ক্রিকেটে এটিই তাদের সর্বনিম্ন স্কোর।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ইনিংসের চতুর্থ ওভারেই ফেরেন ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন ফারজানা ও শারমিন। শুরুর ধাক্কা সামলে দুজনে মিলে ১০৪ রানের জুটি গড়ে তোলেন। ৭৪ বলে হাফ সেঞ্চুরি করা ফারজানা ফিরলে ভাঙে তাদের জুটি। ডানহাতি ওপেনার আউট হয়েছেন ৮২ বলে ৫৩ রানের ইনিংস খেলে। ফারজানা ফেরার কিছুক্ষণ পর হাফ সেঞ্চুরি করেছেন শারমিন।

ডানহাতি ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিতে থাকেন জ্যোতিও। এদিন শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের অধিনায়ক। যদিও হাফ সেঞ্চুরি পেতে ৪৫ বল খেলতে হয়েছে ডানহাতি ব্যাটারকে। পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি আরও বাড়িয়ে দেন তিনি। শেষ ওভারে চার মেরে ৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ১৫৬ বলে সেঞ্চুরি করে সবার উপরে ছিলেন ফারজানা।

বাংলাদেশের অধিনায়ক শেষ পর্যন্ত ১৫ চার ও এক ছক্কায় ৮০ বলে ১০১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ডানহাতি ব্যাটারের বিদায়ে ভাঙে ১৫২ রানের জুটি। বাংলাদেশের ওয়ানডেতে একই ম্যাচে দুটি শত রানের জুটির ঘটনা এবারই প্রথম। এদিকে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ডানহাতি ব্যাটার খেলেছেন ১২৬ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস। কয়েক মাসে আগেও নব্বইয়ের ঘরে আটকে পড়েছিলেন শারমিন। তাদের ব্যাটেই নিজেদের সর্বোচ্চ ২৫২ রানের পুঁজিকে পেছনে ফেলে বাংলাদেশের মেয়েরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি