খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইতিহাসের নায়ক জেমিমাহ রদ্রিগেজ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
ইতিহাসের নায়ক জেমিমাহ রদ্রিগেজ!

জেমিমাহ রদ্রিগেজ! ইতিহাসগড়া রেকর্ড সেঞ্চুরিয়ান! অথচ ক্রিজে নামার আগমুহূর্তে তাকে তিন নম্বরে ব্যাটিংয়ের কথা জানানো হয়।

নারী-পুরুষ উভয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে তিনশ’র বেশি রান তাড়ায় সফল হয়েছে ভারত। নারী বিশ্বকাপে তৃতীয়বার ফাইনালে ওঠার পথে তারা অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েছে। মেয়েদের বিশ্বকাপে সবমিলিয়ে এটি সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড। যার আসল নায়ক জেমিমাহ রদ্রিগেজ। 

আগে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৩৩৮ রান তোলে ফোবে লিচফিল্ডের ১১৯, অ্যালিসা পেরির ৭৭ ও অ্যাশলে গার্ডনারের ৬৩ রানে ভর করে। পরবর্তীতে জেমিমাহ রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমনপ্রীত কৌরের ৮৯ রানের সুবাদে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেল ভারত। কেবল স্কোরবোর্ড দিয়েই হয়তো জেমিমাহ’র হার না মানা ইনিংসের বর্ণনা সম্ভব নয়।

আগের ওয়ানডে বিশ্বকাপে বাদ পড়ায় এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নেমে তিন ম্যাচে দু’বার আউট হলেন শূন্য রানে। যা তাকে একাদশ থেকে ছিটকে দেয়। ফলে বিশ্বকাপের আগে ফর্মে থাকা জেমিমাহ পড়েন হতাশার সাগরে। অবশ্য এক ম্যাচ পরই আবার ফিরলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে ক্যারিয়ারে খুব কম সময় তিন নম্বরে খেলা পজিশনে নামানো হয় তাকে। ৫৫ বলে ৭৬ রান করে মান রাখলেন। এবার মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও বড় লক্ষ্য তাড়ায় তিন নম্বরে জেমিমাহ। এবার তো ইতিহাস গড়েই ক্রিজ ছাড়লেন।

জয় নিশ্চিত হওয়ার পর থেকেই কাঁদছিলেন মহারাষ্ট্রের ২৫ বছর বয়সী এই ব্যাটার। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যখন ডাকা হলো, কান্নার জন্য কথাই বলতে পারছিলেন না ঠিকঠাক। সেই অবস্থাতেই জেমিমাহ বললেন, ‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত চার মাসের কাজটা কঠিন ছিল। এটা একা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার ওপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

লিকলিকে গড়নের এই ব্যাটার পেশিবহুল কিংবা শক্তিমত্তা দিয়ে শট খেলেন না। ব্যাটিংয়ের দারুণ দক্ষতা, টাইমিংয়ের সহজাত ক্ষমতা ও কৌশল কাজে লাগানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা তাকে সফল করেছে। অথচ ব্যাটিংয়ে নামার আগে এদিনও তিনে খেলতে হবে বলে জানতেন না জেমিমাহ। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসের পর জানালেন, ‘তিন নম্বরে ব্যাট করতে যে আমি জানতাম না। দলীয় আলোচনা চলাকালে আমি গোসল করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল তিন নম্বরে ব্যাট করতে হবে।’ সেঞ্চুরির পর উদযাপন না করা প্রসঙ্গে জেমিমাহ বলেন, ‘আমার পঞ্চাশ বা শতরানের বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল। একটা সেটআপ ছিল। আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি।’

Image

প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না বলে উদ্বিগ্ন ছিলেন জেমিমাহ, ‘গত বছর আমাকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। কোনো কিছুই নিজের নিয়ন্ত্রণে ছিল না। এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি। মানসিকভাবে ভাল জায়গায় ছিলাম না। একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জানতাম আমাকে জ্বলে উঠতে হবে। ইংল্যান্ড ম্যাচে বাদ পড়াটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে আসে। সবমিলিয়ে আমি বড় কিছু করতে চেয়েছিলাম, সৃষ্টিকর্তা পুরো বিষয় সহজ করে দিয়েছেন।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি