খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িতে জাবির আহম্মেদ জিহাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
কুড়িতে জাবির আহম্মেদ জিহাদ

জাবির আহমেদ জিহাদ

আজ ১০ অক্টোবর—মানবতার প্রতি গভীর মমতা আর বিজ্ঞানচর্চায় নিবেদিত তরুণ প্রতিভা জাবির আহম্মেদ জিহাদের জীবনের বিশেষ দিন। তিনি আজ কুড়িতে পা দিলেন। ২০০৫ সালের এই দিনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বৌশেরগড় গ্রামে যমুনা নদীর তীরে তাঁর জন্ম হয়। পিতা মো. উসমান গণী এবং মাতা বেগম জরিনা–এর আদরের সন্তান জাবির ছোটবেলা থেকেই সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতিচর্চায় দেখিয়েছেন অসাধারণ আগ্রহ।

বর্তমানে তিনি অনার্সের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত । তিনি দৈনিক জনকন্ঠ , দৈনিক সংগ্রাম ও কিছু অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন ।এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর তরুণ রিপোর্টার তিনি। বর্তমানে দৈনিক স্বদেশ বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ২০২২ সালে সাংবাদিকতার মাধ্যমে যাত্রা শুরু করলেও, অল্প সময়েই তাঁর কাজ ও লেখনী তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় পরিণত হয়েছে।

জাবির আহম্মেদ জিহাদ শুধু সাংবাদিকই নন, তিনি একজন উদীয়মান কবি ও লেখক। ছড়া, কবিতা, গল্প ও সায়েন্স ফিকশন–এ তাঁর অবাধ বিচরণ তাঁকে সৃজনশীল তরুণদের মাঝে আলাদা করে তুলেছে। ইতোমধ্যে তাঁর শতাধিক লেখা বিভিন্ন জাতীয় পত্রিকা, সাহিত্যপত্রিকা এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘অন্তরবৃত্তে স্বাধীনতা’-তে তাঁর কবিতা “স্বাধীনতা” স্থান পেয়ে তরুণ কবি হিসেবে তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেন।

জাবিরের প্রথম প্রকাশিত লেখা ছিল শিশু-কিশোর মাসিক পত্রিকা ‘নতুন কিশোর কণ্ঠ’-এর ২০১৯ সালের আগস্ট সংখ্যায়, যেখানে তিনি অনুশীলন বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন। সেই সাফল্যই তাঁকে সাহিত্যের পথে আরও দৃঢ় করে তোলে।

শৈশবের স্মৃতিবিজড়িত বৌশেরগড় গ্রামটি আজ যমুনার ভাঙনে বিলীন, তবু জাবিরের হৃদয়ে তা চিরজীবন্ত। তাঁর অনেক লেখায় ফিরে আসে সেই হারানো গ্রাম, শৈশবের সেই মাটি, নদী আর স্মৃতির মায়া।

বিজ্ঞান ও সাহিত্যচর্চার প্রতি জাবিরের গভীর অনুরাগ তাঁকে ভবিষ্যতের এক আলোকিত চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে—এমনটাই বিশ্বাস তাঁর শুভাকাঙ্ক্ষীদের। সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে তিনি লেখাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, বিশেষত সায়েন্স ফিকশন তাঁর সবচেয়ে প্রিয় ক্ষেত্র, যেখানে তিনি নিয়মিত নতুন ভাবনা নিয়ে কাজ করছেন।

কুড়িতে এসে জাবির আহম্মেদ জিহাদ নতুন উদ্যমে সৃজনশীলতার পথে এগিয়ে চলেছেন। তাঁর প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা—যেন তাঁর চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সাহিত্যপ্রেম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি