রাবিতে ৫ ঘণ্টা প্রশাসনিক কর্মকর্তাদের অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা বিকেল থেকে জুবেরী ভবনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরোধ করে রেখেছেন। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই অবরোধ রাত ৯টা পর্যন্ত চলতে থাকে।
এ সময় উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারসহ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব নিজ বাসভবনে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বলে জানা গেছে।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনের সামনে তালা ঝুলিয়ে দেয়। বাসভবনে প্রবেশে ব্যর্থ হয়ে তারা জুবেরী ভবনের দিকে আসেন। পরে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে কর্মকর্তাদের পেছনে আসেন এবং ভবনের বারান্দায় আটকে দেন। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ভবনের দ্বিতীয় তলায় গেলে শিক্ষার্থীরা সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখেন। একইসঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনসহ উপস্থিত আরও কয়েকজন শিক্ষককেও শিক্ষার্থীরা আটকে রাখেন।






আপনার মতামত লিখুন