দীর্ঘদিন পর “ভালো সময়” দেখল পুঁজিবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৯ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪২ টির, কমেছে ৯৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৪ টি কোম্পানির বাজারদর।






আপনার মতামত লিখুন