খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের পুঁজিবাজারে আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
দেশের পুঁজিবাজারে আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

বেহাল দশায় আছে বর্তমান সময়ের পুঁজিবাজার। দীর্ঘদিন ধরে চলতে থাকা ডলার সংকটের ব্যাপক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। বেশ কিছুদিন ধরে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগ করছেন না। বিদেশি ম্দ্রুার সংকটে উল্টো আগে যে বিনিয়োগ করেছিলেন তার একটি বড় অংশ তুলে নিয়ে গেছেন।

সম্প্রতি পুঁজিাবাজারে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, চলে গেছে তার চেয়ে বেশি।

এই ৯ মাসে পুঁজিবাজারে মোট যে বিনিয়োগ হয়েছে, তার চেয়ে ৮ কোটি ৯০ লাখ ডলার দেশে নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। তখনকার বাজারদরে (প্রতি ডলার ১১০ টাকা) যার পরিমাণ দাঁড়ায় ৯৭৯ কোটি টাকা। অর্থাৎ, নিট এফডিআই দাঁড়িয়েছে ৮ কোটি ৯০ লাখ ডলার ঋণাত্মক।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের একই জুলাই-মার্চ সময়ে পুঁজিবাজার থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার নিয়ে গিয়েছিলো বিদেশি বিনিয়োগকারীরা। অর্থাৎ আগের বছরের একই সময়ে নিট এফডিআই ছিলো ৪ কোটি ৫০ লাখ ডলার ঋণাত্মক।

নতুন কোন বিদেশি বিনিয়োগ না আসার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক আল আমিন বলেন, একটি দেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধারও প্রয়োজন রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের পুঁজিবাজারে অনেক কিছুরই ঘাটতি পায়। এজন্য এখানে তারা বিনিয়োগ করতে চায় না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩২১ কোটি ১০ লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে দেশে। যার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের এই নয় মাসে ৩৩৭ কোটি ৭০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ।

দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়াম্যান হিসেবে ২০২০ সালে প্রথম দায়িত্ব পান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের টানতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে রোড শোর আয়োজন করেন তিনি। কিন্তু তার কোনো ইতিবাচক ফল এখনো বাজারে পড়তে দেখা যায়নি। গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদের জন্য আবারও বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি