প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দীর্ঘদিন পর “ভালো সময়” দেখল পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৯ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৮ কোটি ১৫ লাখ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪২ টির, কমেছে ৯৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৪ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা