শিবিরের তিনদিনব্যাপী কর্মসূচি, ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’
ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধের এক বছর পূর্তিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
“আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না”—এই প্রতিপাদ্য নিয়ে ৫, ৬ ও ৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্মৃতি-সংস্কৃতি-রাজনীতিনির্ভর এই আয়োজন।
বুধবার (৩০ জুলাই) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্রসমাজ যে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই আয়োজনে সেই চেতনা, আত্মত্যাগ ও ভবিষ্যৎ ছাত্ররাজনীতির সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হবে।”
তিনদিনের কর্মসূচিতে যা থাকছে: শিল্প-সাহিত্য ও স্মৃতিচারণভিত্তিক প্রদর্শনী ,‘জুলাই বিপ্লব’ নিয়ে আলোচনা সভা ও ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা শোনা ,গণআলোচনার মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন ও ভবিষ্যৎ ছাত্ররাজনীতি চর্চা
ফরহাদ আরও বলেন, “আমরা শুধু অতীত স্মরণ করবো না, বরং নতুন প্রতিরোধ ও নেতৃত্ব নির্মাণের প্রেরণা নিয়ে এগিয়ে যাবো।”






আপনার মতামত লিখুন