জুলাই বিপ্লবের স্পিরিটকে বুঝতে হলে তরুণদের রাজনৈতিক সীমাবদ্ধতায় আবদ্ধ করা যাবে নাঃ পার্থ
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ করা ঠিক হবে না। তিনি জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে দাবি করার চেষ্টা সমালোচনা করে বলেন, “আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন নন।”
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ।
পার্থ বলেন, বিষয়টি জটিল এবং বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে। তিনি বলেন, প্রথম থেকেই আমাদেরকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে নিয়ে যাওয়ার প্রচেষ্টা লক্ষ্য করছি। সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা রেভল্যুশনারি গভর্মেন্ট কেন করেননি? নরমাল গভর্মেন্টে গিয়ে সংবিধানকে বাতিলের পথে নিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, কেউ কথা বললেই তাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, যা তাকে আওয়ামী লীগ সরকারের সময়ের আচরণের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, “শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। আমাদের অবদান কম নয়।”
পার্থ প্রশ্ন তোলেন, গণভোটে চারটি বিষয় দেওয়া হয়েছিল, কিন্তু যদি কোনো ভোটার একটি বিষয়ে একমত না হয়, তবে তার কী হবে? তিনি বলেন, ভোটারদের বাধ্য করা ঠিক হয়নি, বাকি বিষয়গুলোও গণভোটে দেওয়া উচিত ছিল।






আপনার মতামত লিখুন