রিকশার প্যাডেলে চড়ে ঢাকাকে বিদায়, জার্মান রাষ্ট্রদূতের
চার বছরের কর্মমেয়াদ শেষে এক অনন্যভাবে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। বারিধারা থেকে সস্ত্রীক রিকশা চালিয়ে তিনি শুধু বিদায় জানাননি, রেখে গেছেন আন্তরিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত।
সোমবার (৩০ জুন) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,
“বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং (রিকশা) করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে।”
৩২ সেকেন্ডর একটি ভিডিও বার্তায় দেখা যায়, লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে, হাসিমুখে রিকশা চালাচ্ছেন রাষ্ট্রদূত। পাশে তার স্ত্রী। ঢাকাবাসীর প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন,
“বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমাদের হৃদয়ে এই দূরত্ব নেই।”
রাষ্ট্রদূতের এই ব্যতিক্রমী বিদায় শুধু কূটনীতিক পরিবেশে নয়, সাধারণ মানুষের মনেও ছুঁয়ে গেছে এক মানবিক উষ্ণতা।






আপনার মতামত লিখুন