প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন । সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
তিনি গত ১২ সেপ্টেম্বর বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।






আপনার মতামত লিখুন