প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন । সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তিনি গত ১২ সেপ্টেম্বর বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা