ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাকশ্রমিকরা
দাবি পূরণের আশ্বাস
গাজীপুরের তেলিপাড়া এলাকার ইস্মোগ সোয়েটার নামের কারখানার শ্রমিকরা দাবি পূরণের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়েছেন ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এর আগে আজ সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ইস্মোগ সোয়েটার কারখানায় প্রায় ১২০০ শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এ ছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করেন তারা।






আপনার মতামত লিখুন