পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড গাজীপুর কারখানায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।






আপনার মতামত লিখুন