খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই

মুন্সীগঞ্জের দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় এই ঘটনা ঘটে। 

এতে দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরতর আহত ব্যক্তি অমিতের (২৮) নাম জানা গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে ঢাকা-শ্রীনগর রুটে আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যান পার্কিং করা ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের সাত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, রাত সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। গুরুতর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সকাল পৌনে ১০টার দিকে বলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় রাত ১১টার দিকে মাওয়ামুখী লেনে দাঁড়ানো কর্ভাডভ্যানে যশোরগামী বাসের ধাক্কায় দুই যাত্রী মারা গেছেন। এতে ৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে অতিরিক্ত গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়েছে। কাভার্ডভ্যান ও বাসটি আমরা জব্দ করেছি, তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি