এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সরকার সহযোগিতা করবে
কোটা সংস্কার আন্দোলনঃ মামলা ২৭৪, গ্রেফতার ৩০১১ জন
প্রতিকী ছবি
কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় এ পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এই সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।






আপনার মতামত লিখুন