বুলেটের আঘাতে শেষ সব স্বপ্ন
ঋণের টাকায় পড়াশোনা হলো না তানভীরের
বাবার ঋণ করা টাকাতে শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন তানভীর। কিন্তু গত ১৮ জুলাই সব স্বপ্নের সমাপ্তি হয় যখন বুলেটের আঘাতে তানভীর আহমেদ পাড়ি জমান না ফেরার দেশে।কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামাছছড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের তিন ছেলের মধ্যে তানভীর আহমেদ (১৯) ছিলেন সবার বড়। তানভীরের বাবা চাষিদের কাছ থেকে পান কিনে চন্দনাইশ এলাকায় বিক্রি করেন। ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে, কিন্তু তানভীরের ইচ্ছে ছিল পড়াশোনা করার।
বাদশা মিয়া গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে নিহত তানভীর আহমেদ নিহত হন। তার ছেলের মাথা ও পিঠে ছিল গুলির চিহ্ন।
তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে শহরে ভর্তি করান বাদশা মিয়া। তিনি জানান, মৃত্যুর তিন দিন আগেও ছেলেকে খরচের জন্য দুই হাজার টাকা পাঠিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে। আমি যেতে রাজি হইনি। ছেলের মৃত্যুর পর এরজন্য টাকা নিতে পারব না। এই টাকা গলা দিয়ে নামবে না।’
তানভীরের শোকে তার পুরো পরিবার স্তব্ধ। ছেলের মৃত্যুর পর থেকে মা সানোয়ারা বেগম অসুস্থ। টিবিএস।






আপনার মতামত লিখুন