খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসরাইলী সেনারা ক্লান্ত হয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ণ
ইসরাইলী সেনারা ক্লান্ত হয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাই/লী সেনারা ক্লান্ত হয়ে পড়েছে । চলমান গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাই/লি গোয়ে/ন্দা সং/স্থা মোসাদের সাবেক গোয়ে/ন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। স্থানীয় সময় শনিবার (১৮ মে) ইসরাইলের রা/ষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

মোসাদের সাবেক উপ-প্রধান বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে। আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এ ছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরা/ষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতি/গ্রস্ত হয়েছে।

যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে রাম বেন-বারাক বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।

এর আগে, ইজাক ব্রিক নামের ইসরাই/লী সাবেক এক কমান্ডার বলেছিলেন, ইসরাই/লি হোম ফ্রন্ট কোনো আঞ্চ/লিক যু/দ্ধের জন্য প্রস্তুত নয়। কেননা এই যুদ্ধ গাজায় যু/দ্ধের চেয়ে হাজার গুণ কঠিন এবং গুরুতর হবে।

এই সাবেক কমান্ডার বর্তমান ইসরাই/লি চিফ অব স্টাফের সমালোচনা করে বলেন, হারজি হালেভি গর্তে পড়েছেন, তিনি অনেক আগেই পরিস্থিতির নিয়/ন্ত্রণ হারিয়েছেন, নিজের পছন্দের কর্নেল এবং লেফ/টেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছেন। একে ইসরাই/লি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলে/ঙ্কারি মন্তব্য করেন তিনি।

ব্রিক বলেন, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি