খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গুপ্তচরবৃত্তিতে প্রকৃত সফলতা ও হামাস নিয়ে দুটি কথা

হেলাল উদ্দিন
প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
গুপ্তচরবৃত্তিতে প্রকৃত সফলতা ও হামাস নিয়ে দুটি কথা

উসমানীয় সাম্রাজ্যের একটি অনিয়মিত ছোট গোয়েন্দা বাহিনী আকিনজি হালকা অস্ত্রশস্ত্রের অশ্বারোহী। এই গোয়েন্দা বাহিনী অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য উদ্ধার করেন। সার্বিয়ান রাজা জোভান উগলজেসা, এডির্নে আক্রমণ করতে চেয়েছিলেন এবং অটোমান রাজ্যকে অপ্রস্তুতভাবে  ধ্বংস করতে চেয়েছিলেন।

২৬ শে সেপ্টেম্বর ১৩৭১ ব্যাটল অফ মারিৎজা, চের্নোমেনের যুদ্ধ ৭০,০০০ বনাম ৮০০ আকিনজি, সুলতান মুরাদ আনাতোলিয়ায় ছিলেন, সার্বিয়ান সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় ৭০,০০০।  উসমানীয় সেনাপতি লালা শাহিন পাশা তাদের আগমনের কথা শুনেন এবং আকিনজি এভরেনোস বে এর ইউনিটের আনুমানিক ৮০০ জন সৈনিক নীরবে তাদের উচ্চতর কৌশল ব্যবহার করে, খ্রিস্টান শিবিরে একটি রাতের অভিযান পরিচালনা করে, লালা শাহিন পাশা আকিনজি এভরেনোস বে সহ খ্রিস্টান সেনাবাহিনীকে পরাজিত করে রাজা ভুকাসিন এবং তার ভাই স্বৈরশাসক উগলজেসানের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সক্ষম হন। হাজার হাজার সৈন্য নিহত হয়, এবং হাজার হাজার সৈন্য মারিৎসা নদীতে ডুবে যায় যখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যুদ্ধের পরে, মারিতসা লাল রঙের রক্তে দৌঁড়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের কবুতর গোয়েন্দা বাহিনী ছিল। যার নাম দেয়া হয়েছিল “সিক্রেট পিজন সার্ভিস”। এই কবুতর বাহিনী এক হাজারের বেশি সংবাদ নিয়ে ফিরে এসেছিলো। জার্মানদের রাডার স্টেশন ও রকেট ছোড়ার স্থাপনা সম্পর্কেও এই কবুতরদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চলাকালীন কবুতর, কাক, ও ডলফিন গুপ্তচর হিসাবে ব্যবহার করত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। লেনিনগ্রাদের কাছে রাশিয়ার সবচাইতে শক্তিশালী সাবমেরিন তৈরি করতো এমন এক বন্দরকে নির্বাচিত করা হয়েছিলো গুপ্তচর কবুতরদের মিশনের জন্য।

কিন্তু এর পর থেকে এই কবুতরেরা কতগুলো সফল মিশনে গেছে, আর তা থেকে কী ধরনের গোপন তথ্য মিলেছে, সে সম্পর্কিত নথিপত্র এখনো গোপনই রয়ে গেছে।

মীরজাফর জুতার মধ্যে সেলাই করে ইংরেজদের কাছে চিঠি পাঠিয়েছিলেন পলাশী ট্রাজেডির ষড়যন্ত্রের সময়।

পারস্য সম্রাট দারায়ুস মিলেটাস নগরীর শাসন থেকে হিস্টেইয়াসকে অব্যাহতি দিয়ে তার প্রধান উপদেষ্টা মেগাবিজুসের পরামর্শে সুসা (বর্তমানে ইরানে অবস্থিত, শহরটির পূর্বে টাইগ্রিস নদী) নিয়ে যায়। আর মিলেটাস নগরীর নতুন শাসক হিসাবে নিযুক্ত করেন আরিস্টগোরাসকে আরিস্টগোরাস সম্পর্কে হিস্টেইয়াসের ভাগ্নে এবং মেয়ে জামাই।

হিস্টেইয়াস ছিলেন গ্রিক রাজা। সম্রাট দারায়ুসকে সিথিয়া অভিযানের সাহায্য করেছিলেন।

হিস্টেইয়াস মিলেটাসেই ফিরে যেতে চাইছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি পরিকল্পনা করলেন। মিলেটাসে যদি বিদ্রোহ করানো যায়, তাহলে সম্রাট দারায়ুস নিজেই হিস্টেইয়াসকে মিলেটাসে পাঠাবেন তা নিয়ন্ত্রণে। কিন্তু সেই বিদ্রোহ কিভাবে করানো সম্ভব?

এই দিকে সম্রাটের প্রধান উপদেষ্টা মেগাবিজুস হিস্টেইয়াসকে সন্দেহ করতেন, তাই হিস্টেইয়াসকে সব সময় নজরবন্দী রাখতেন।

হিস্টেইয়াস তার দাসের চুল কামিয়ে মাথায় উল্কি করে নিজের গোপন সংবাদ লিখলেন। দাসের মাথায় চুল ওঠার পর কোনোরকম চিঠি পত্র ছাড়াই মিলেটাসে পাঠালেন। পারসিক সেনারা তাকে তন্ন অন্ন করে খুঁজেও তার কাছথেকে  কিছুই উদ্ধার করতে পারেনি। আর তারা ভাবতেও পারেনি চুলের নিচে লুকিয়ে আছে গোপন সংবাদ। সময় মতই দাস চলে গেলেন দরবারে

দাস জানালেন তার অদ্ভুত ইচ্ছা।  আরিস্টগোরাসকে বললেন। আপনার শ্বশুর আমার মাথা কামানোর নির্দেশ দিয়েছেন। ধারণা করা হয় দাসটি বোবা ছিল।

আরিস্টগোরাস দেখলেন চুলের নিচে নির্দেশ নামা। নির্দেশ পাওয়ার সাথে সাথে অ্যান্সেবাসী দের সাহায্যে পরিকল্পিত বিদ্রোহ তৈরি করেন। এই বিদ্রোহের নাম আয়োনিয়ান বিদ্রোহ। হিস্টেইয়াসের পরিকল্পনা সফল হয়। সম্রাট দারায়ুস বিদ্রোহের কথা জানামাত্রই হিস্টেইয়াসকে মিলেটাসে পাঠান। হিস্টেইয়াস সার্দিস শহর হয়ে যাওয়ার পথে সেখানকার রাজা আর্টাফেরনেস ধরতে পারেন এই বিদ্রোহের মূলত হিস্টেইয়াসের পরিকল্পনা। হিস্টেইয়াস প্রাণভয়ে চিয়স দ্বীপে পালায়। মিলেটাস এসে শাসনভার নিতে চাইলে সাধারণ মিলেটিয়ান জনগণ তাকে লেসবসে তারান। হিস্টেইয়াস পালিয়ে কৃষ্ণসাগরে জলদস্যুগিরি করে, কিছুদিন পর পারস্যের কিছু অঞ্চলে হামলা চালিয়ে ধরা পড়ে গর্দান হারায়।

নির্দয় চেঙ্গিস খান উত্তর চিন জয়ের পর তার প্রযুক্তিবিদদের গলায় অস্ত্র ধরে তাদের কৌশলকে কাজে লাগিয়ে জয় করেন চিনের দক্ষিণাংশ। চেঙ্গিসের এই জয়ের পর, মুসলিম সাম্রাজ্য খ্বারাজিম সাম্রাজ্যের শাসক আলাউদ্দিন মুহম্মদ (তার পিতা সেলজুক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে, আফগানিস্তান, পার্সিয়া ও তুর্কিস্তানে খারেজমিয়ান সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আর মহম্মদের স্বপ্ন ছিল পশ্চিমে বাগদাদ দখল করে পুরো পৃথিবী ব্যাপী একক মুসলিম সাম্রাজ্য গড়ে তোলা। মুহম্মদ চেঙ্গিসের চীন বিজয়ের কথা জানার পর, তার সাথে সন্ধিপ্রস্তাবের উদ্দেশ্যে এক দল সৈন্য দূত হিসাবে পাঠান, আর প্রচুর উপহার সামগ্রী।

ওইদিকে বাগদাদের আব্বাসি খালিফা নাসির সেও আশা করছিলেন, কারা-খিতাই সাম্রাজ্যের দমনের পর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নেস্টোরিয়ানবাদ খ্রিস্টানদের ভূমিগুলো  মোঙ্গলরা দখল করে নিয়েছিল। তাই খালিফার বিশ্বাস হয়েছিল চেঙ্গিস নিশ্চয়ই খ্রিস্টান বিরোধী। এই নবোত্থিত শাসক নিশ্চয়ই দ্বিতীয় মুহম্মদের হাত থেকে তাঁদের রক্ষা করবে। তাই ভেবে চেঙ্গিস খানের কাছে পাঠালেন গুপ্তচর, কিন্তু সমস্যা হল বাগদাদ থেকে মোঙ্গলিয়ায় যেতে পার হতে হবে খ্বারাজিম সাম্রাজ্য, আর মুহম্মদ জানতে পারলে তাঁর সাথে চেঙ্গিস খানের সন্ধি কিছুতেই হতে দেবে না।

বাগদাদের আব্বাসিয় খালিফা নাসির গুপ্তচরের মাথা কামিয়ে, গরম লোহা দিয়ে খালিফা নিজের চিহ্ন এঁকে নীল রঙ ঘষে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে পাঠালেন মঙ্গল সাম্রাজ্যে। এই কৌশলটি সেই পুরানো গ্রীকদের  কৌশল। হয়ত খালিফা গ্রীক দর্শন ও ইতিহাস জানতেন। খ্বারাজিম সাম্রাজ্য নিরাপদে অতিক্রম করে সেই গুপ্তচর মোঙ্গলে এসে পৌঁছাতেই চেঙ্গিস বাহিনীর হাতে পড়ল। চেঙ্গিস খান পর্যটক–ব্যবসায়ীদের ভালো আপ্যায়ন ও যত্ন করতেন তাদের থেকে সে দেশের সকল খবরাখবর নিতে।

পশ্চিমে মুহম্মদই যে শুধু মুসলিম শাসক নয় বাগদাদেও আছে আর তাদের মধ্যে যে সৌহাদ্র্য নেই তা চেঙ্গিস খানকে আনন্দিত করল। খালিফার নাসিরের সন্ধি ও সমস্যার বিষয়ে চেঙ্গিসের কোন মনোযোগ ছিলো না, তার কাছে মুহম্মদের সাথে করা বাণিজ্য চুক্তিই খুব বেশি লোভনীয়।

মোসাদের খুব সীমিত জনশক্তি এবং সংস্থান রয়েছে, নিজেদের ঘিরে চলমান রহস্যকে জিইয়ে রাখতে সাফল্যের গল্পগুলোই বেশি ছড়িয়ে দেয় তারা। কিন্তু তাদের আছে পলিটিকাল একশন এবং লিয়াজো বিভাগ, আর এসবের জন্য তৈরি কিছু সফলতা।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর আগে ইরানের পরমাণু কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির দাবি করে ইসরায়েল, যে দাবিকে মিথ্যা বলেছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু একটি হত্যাকাণ্ড পাইলটই ইসরাইলের গুপ্তচর এজেন্টদের একজন।

১৯৯৭ সালে মোসাদের অপারেশনে হামাসের প্রধান খালিদ মিশালকে বিষপ্রয়োগে হত্যা করতে গিয়ে ইসরায়েলের দুই ভুয়া পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে ধরা পড়ে। খালিদ তার গাড়ি হতে নেমে হামাস অফিসে প্রবেশের সময়ে হাতে ব্যান্ডেজ লাগানো তিন কানাডীয় টুরিস্ট তার গাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলো, তারা ছিল মোসাদের স্পাই। এক টুরিষ্ট  হঠাৎ খালিদের উপর ঝাপিয়ে পড়ে, কানের নিচে একটা পুশ করে বিষ ঢুকিয়ে দেয়। হাসপাতালে ভর্তি করা হলো খালিদকে, অবস্হা ধীরে ধীরে খারাপ হতে থাকে, গুঞ্জন ওঠে আটচল্লিশ ঘণ্টার মধ্যে মৃত্যু হবে খালিদের। হামাস এবং ইসরাইলের সাথে তখন সুসম্পর্ক ছিলো জর্ডানের। জর্ডানের বাদশাহ হোসাইন সরাসরি ফোন করে নেতানিয়াহুকে। এই নেতানিয়াহুই তখন ক্ষমতায়। বাদশার হুমকি, “যদি খালিদ মিশাল মারা যায় তাহলে মোসাদ স্পাইদের হত্যা করা হবে,” সাথে সাথে শান্তি চুক্তি বাতিল হবে ইসরাইলের সাথে। হুমকিতে মোসাদের চিফ নিজেই ল্যাবরেটরীতে মডিফাই করা বিষের প্রতিষোধক নিয়ে আম্মানে আসেন। সুস্হ হয়ে ওঠেন খালেদ মিশাল। এই ব্যর্থ হামলার ফলাফল এমন করুন ছিলো যে, মোসাদের টিফকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। মনে করা হয় এই হামলায় কানাডার গোয়েন্দা সংস্হা (csis) জড়িত।

হামাসের আকর্ষিক ও বিস্ময়কর আক্রমণের মুখে ব্যর্থ ইসরায়েল ও মোসাদ গোয়েন্দারা।

রয়টার্সকে হামাসের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, হামাস কয়েক মাস ধরেই ইসরায়েলকে বিভ্রান্ত করার জন্য একটি অভূতপূর্ব গোয়েন্দা কৌশল ব্যবহার করেছে। হামাস ইসরায়েলকে ধারণা দিয়েছিল যে তাঁরা লড়াইয়ের জন্য একদমই প্রস্তুত নয়। কিন্তু আড়ালে তারা ব্যাপক অভিযানের প্রস্তুতি নিয়ে রেখেছে, দুই বছরে। এমনকি এই দুই বছর ইসরায়েলের পক্ষ থেকে সামরিক নিপীড়ন ঠিকই চলেছে কিন্তু এরপরও হামাস কোনো পপ্তিক্রিয়া দেখায়নি। আর তা কেন দেখায়নি? তা বলার আর প্রয়োজন নেই।

হামাস এতটাই সংগোপনে এই হামলার পরিকল্পনা করেছে যে তাদের গোষ্ঠীটির প্রথম শ্রেণীর অনেক নেতাও এই হামলার বিষয়ে জানতেন না।

হেলাল উদ্দিন: লেখক, গবেষক

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি