খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শাহরাস্তিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইমদাদুল হক মিলন

রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর)
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
শাহরাস্তিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে ইমদাদুল হক মিলন
আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, চট্রগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলন।
তৃণমূল থেকে বেড়ে উঠা এ রাজনীতিবিদ জনগনের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মানব সেবা যার পূর্ব পুরুষ থেকে রীতি হয়ে আসছে। সেই মানুষ মোঃ ইমদাদুল হক মিলন আসন্ন উপজেলা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এবার নবীন নেতা হিসেবে সর্বস্তরে আলোচনায় রয়েছে।
নির্বাচনে ভোটার, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করে মাঠে সর্বোচ্চ আলোচনায় তিনি রয়েছে। শাহরাস্তিতে সর্বস্তরের মানুষের জনপ্রিয় ব্যক্তি মোঃ ইমদাদুল হক মিলন হয়ে উঠেছে। তাকে ঘিরে আলোচনা ক্রমশ সরগরম হচ্ছে সমস্ত পৌরসভা সহ উপজেলায়।
মোঃ ইমদাদুল হক মিলন দলের সুযোগ্য নেতা হিসেবে সবার কাছে গ্রহন যোগ্যতা রয়েছে।  সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিগত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয়ী করার ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে মোঃ ইমদাদুল হক মিলন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মুখ মোঃ ইমদাদুল হক মিলন । নবীন নেতা হিসেবে ভোটারদের কাছে শক্ত অবস্থান তৈরি করেছেন।  তিনি মাননীয় সংসদ সদস্য জনাব মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম সাহেবের অনুসারী হিসেবে পরিচিত।
মোঃ ইমদাদুল হক মিলন ভদ্রতা ও নম্রতার কারণে ব্যবসায়ী, শ্রমজীবি, রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।  মানুষের বিপদে-আপদে পাশে  থেকে সহযোগিতা করার কারণে তিনি বেশ আলোচনায় রয়েছে। দীর্ঘদিনের রাজনীতিবিদ হওয়ার কারনে ক্লিন ইমেজের নেতা হিসেবে প্রশংসিত।
মোঃ ইমদাদুল হক মিলন বলেন, বিপ্লবী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এবং শিক্ষাবান্ধব শাহরাস্তি উপজেলা গড়ার প্রত্যয়ে প্রার্থী হচ্ছি, এ জন্য সকলের সমর্থন ও দোয়া চাই। আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি