খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আন্তর্জাতিক নারীদিবসে জয়তী সোসাইটির র‌্যালি ও আলোচনা সভা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ
আন্তর্জাতিক নারীদিবসে জয়তী সোসাইটির র‌্যালি ও আলোচনা সভা

নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (শনিবার) সকাল ১০ টায় জয়তী সোসাইটি, যশোরের আয়োজনে শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির কার্যালয় প্রাঙ্গন থেকে ৮মার্চ আন্তর্জাতিক নারীদিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ৪০০ নারীর অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে র‌্যালিটির উদ্বোধন করেন সরকারী মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোর এর উপপরিচালক আনিছুর রহমান, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, যশোর এর সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর সহকারী শিক্ষক(আইসিটি) বুলবুল নাহার প্রমুখ। র‌্যালিটি জয়তী সোসাইটি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে আবার জয়তী সোসাইটিতে এসে শেষ হয়। র‌্যালিটিতে অংশ গ্রহন করেন জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা-সদস্য, জয়তী সোসাইটির কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়া এদিন বিকালে আন্তর্জাতিক নারীদিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় জয়তী ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই,যশোর এর পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁচতে শেখা, যশোর এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোঃ লিংঃ এর সিনিয়র এক্সিকিউটিভ সেলস মাইন উদ্দিন, এক্সিকিউটিভ সেলস আশফাত হোসাইন, জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ^াস, এডাব যশোর এর সহ-সভাপতি শাহাজান নান্নু, দাতা সদস্য দিলরুবা খানম। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে এসময় আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি