রমজানে পুঁজিবাজারে লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত
আসন্ন রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১ টা ২০ পর্যন্ত লেনদেন হবে এবং পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১:২০ থেকে ১:৩০ মিনিট পর্যন্ত৷
বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রমজান উপলক্ষে ডিএসই অফিস সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে৷






আপনার মতামত লিখুন