প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রমজানে পুঁজিবাজারে লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৪

আসন্ন রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১ টা ২০ পর্যন্ত লেনদেন হবে এবং পোষ্ট ক্লোজিং  সেশন থাকবে ১:২০ থেকে ১:৩০ মিনিট পর্যন্ত৷

বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রমজান উপলক্ষে ডিএসই অফিস সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে৷

এছাড়াও, রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২ টা ২০ থেকে ২ টা ৩০ মিনিট পোষ্ট ক্লোজিং)৷

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা