খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ বাজারে আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ বাজারে আনল ওয়ালটন

অত্যাধুনিক ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ এবার বাজারে নিয়ে এলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই ট্যাব গেমিং, মাল্টিটাস্কিং, বিনোদন, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাসসহ সব ধরনের ব্যবহারের জন্য পারফেক্ট। ডার্ক গ্রে এবং হোয়াইট সিলভার রঙের এই ট্যাবটির মূল্য ২৪ হাজার ৫৫০ টাকা। ট্যাবের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন কীবোর্ড এবং ফ্লিপ কভার একদম ফ্রি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ন্যানো ম্যাটারিয়ালে তৈরি মেটালিক বডির মাত্র ৭ দশমিক ৮ মিলিমিটারের সুপার-স্লিম ট্যাবটিতে হেয়ারলাইন ফিনিশিং থাকায় ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। নতুন এই ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯, প্রসেসর এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ (গধষর-এ৫৭ গঈ২ এচট), যা গেমিং কিংবা মাল্টিমিডিয়া ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এর ১০ দশমিক ৩৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ফুলএইচডি (২০০০ বাই ১২০০) রেজ্যুলেশনের কারণে ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। এই ডিভাইসটিতে ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ এবং ইন-সেল ফুল ল্যামিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা টাচ রেসপন্সকে করে তোলে আরও নিখুঁত ও দ্রুত।

ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য এই ট্যাবে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এতে ৮০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির সাথে ১৮ ওয়াটের টাইপ-সি পিডি প্লাস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যা গ্রাহকদের দ্রুত চার্জিং এর পাশাপাশি বার বার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেবে।

নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.২, ডুয়াল ব্যান্ড ওয়াই- ফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। হাইব্রিড সিম স্লট থাকায় এতে মোবাইল নেটওয়ার্কের সুবিধাও পাওয়া যাবে। মেমোরি ও স্টোরেজের ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে এতে ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে টিএফ কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ ব্যবহারের সুযোগ রয়েছে। ট্যাবটিতে ৪টি স্পিকার থাকায় দুর্দান্ত অডিও-ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ এখন ওয়ালটন প্লাজা থেকে ক্রয়ের পাশাপাশি গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট
(https://waltondigitech.com/products/tablet/android-tab/walpad-10h-pro-max) ভিজিট করে
অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধা উপভোগ করতে পারবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি