খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যে বস্তু প্রতিদিন সূর্য খিলে খাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
যে বস্তু প্রতিদিন সূর্য খিলে খাচ্ছে

অনলাইন ডেস্কঃ

দৃশ্যত সূর্যই সবচেয়ে উজ্জ্বল বস্তু। কিন্তু গবেষকরা বলছেন, মহাবিশ্বের সবচেয়ে ঝলমলে বস্তুটি আসলে একটি কোয়েজার, যা আমাদের সূর্যের চেয়ে অন্তত ৫০০ গুণ বেশি উজ্জ্বল। কিন্তু অনেক দূরে থাকায় খালি চোখে তাকে আমরা দেখতে পাই না।

প্রথমবারের মতো অস্ট্রেলীয় বিজ্ঞানীরা এত শক্তিশালী এ কোয়েজার আবিষ্কার করেছেন, যার কেন্দ্রে রয়েছে সর্বগ্রাসী কৃষ্ণগহ্বর। এ কোয়েজারের ভর আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ কোটি গুণ বেশি; প্রতিদিন এটি সূর্যের আকারের সমান বস্তু ভক্ষণ করে। কিন্তু অনেক দূরে হওয়ায় আমরা এটি দেখতে পাই না। এ থেকে পৃথিবী পর্যন্ত আলো আসতে ১ হাজার ২০০ কোটি বছরের বেশি সময় লাগে।

গ্যালাক্সির উজ্জ্বল কেন্দ্র বা কোয়েজারটি ২ দশমিক ৩ মিটার টেলিস্কোপ ব্যবহার করে অস্ট্রেলিয়ার কোনাবারাব্র্যান থেকে প্রথম দেখতে পান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিজ্ঞানীরা। পরে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) বৃহৎ টেলিস্কোপ এ আবিষ্কারের সত্যতা নিশ্চিত করে। এ টেলিস্কোপের প্রাথমিক আয়নাই অন্তত ৮ মিটার প্রশস্ত।

ইউএসও, মেলবোর্ন ইউনিভার্সিটি, ফ্রান্সের সরবোন ইউনিভার্সিটির সঙ্গে এএনইউর বিজ্ঞানীদের এ আবিষ্কার নিয়ে নিবন্ধ নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নিবন্ধের প্রধান লেখক এএনইউর সহকারী অধ্যাপক খ্রিস্টিয়ান উলফ বলেন, জ্ঞাত অনুসারে এটা বিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু; প্রতিমূহূর্তে এ কোয়েজার ব্যাপক আলো ও তাপ নির্গমন করছে।

কোয়েজারটির আলো বিচ্ছুরিত করছে একটি চাকতি মতো অঞ্চল থেকে, যার ব্যাস সাত আলোকবর্ষ পর্যন্ত। এ চাকতির ভেতরেই বস্তুগুলো কৃষ্ণগহ্বরের চারদিকে ঘুরতে থাকে। ইভেন্ট হরাইজন (কৃষ্ণগহ্বরের সীমানা এলাকা) অতিক্রম করলেই বস্তুগুলো গহ্বরে হারায়। ঘূর্ণয়নকালে একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটায় বিপুল পরিমাণে আলো ও তাপ উৎপন্ন হয়।

খ্রিস্টিয়ান উলফ বলেন, এটা এক সুবৃহৎ ঝোড়ো ক্ষেত্র। সেখানে তাপমাত্রা ১০ হাজার ডিগ্রি সেলসিয়াস; চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এত দ্রুত গতিতে বাতাস বইছে যে তা পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেবে মাত্র ১ সেকেন্ড। তিনি বলেন, এ ঝোড়ো ক্ষেত্রের ব্যাস সাত আলোকবর্ষব্যাপী, যা আমাদের সৌরজগৎ থেকে পার্শ্ববর্তী গ্যালাক্সি আলফা সেঞ্চুরিতে থাকা সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্বের চেয়েও ৫০ শতাংশ বেশি। তিনি বলেন, এখন পর্যন্ত এটাই সবচেয়ে উজ্জ্বল বস্তু। তবে এর রেকর্ড যে চিরকাল টিকে থাকবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। সূত্র: দ্য গার্ডিয়ান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি