খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘তালা’য় চলে রাম প্রসাদ কর্মকারের জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
‘তালা’য় চলে রাম প্রসাদ কর্মকারের জীবন

রাম প্রসাদ কর্মকার! ৭৩ বছর বয়স। মাত্র ৮ বছর বয়সে তিনি শেখেন কামারের কাজ। গুরু ছিলেন কর্মকার পট্টিরই প্রখ্যাত কারিগর গান্ধী লাল কর্মকার। তখন থেকে ব্রিটিশ আমলের তালা বানানোর কৌশল ও ঐতিহ্য ধরে রেখেছেন টানা ৬০ বছর ধরে। রাম প্রসাদের তৈরি তালা আজও বিশেষ পরিচিতি পায় তার মজবুত গঠন আর অনন্য কারিগরির জন্য।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ সোহাগদল কর্মকার পট্টিতে ঢুকলেই শোনা যায় হাতুড়ির টুংটাং শব্দ। শব্দটা আসে বৃদ্ধ রাম প্রসাদ কর্মকারের ঝুপড়ি দোকান থেকে। যেখানে প্রতিদিন আগুন, হাতুড়ি আর ঘামের মিশেলে তৈরি হয় ব্রিটিশ আমলের লোহার তালা। এই তালাই তার জীবনের ভরসা, সংসার চালানোর একমাত্র অবলম্বন।

‎‎সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সোহাগদল কর্মকার পট্টির সরু গলিতে ঢুকতেই দেখা মেলে পুরনো ধাঁচের এক কামারের দোকান। টিনের ছাউনি, পাশে কয়লার চুল্লি, সামনে লোহার পাত, হাতুড়ি আর সরঞ্জামের সারি। দোকানের এক পাশে আগুন জ্বলছে, আর ঠিক তার সামনে বসে আছেন বৃদ্ধ রাম প্রসাদ হাতুড়ির আঘাতে লোহার পাত পিটছেন পরম মনোযোগে। পাশে দাঁড়িয়ে আছেন তার ছেলে অপু কর্মকার, বাবার হাতের তালা বানানোর কৌশল শেখার চেষ্টা করছেন। দোকানে ভিড় করেছেন কয়েকজন স্থানীয় ও ক্রেতা। কেউ পুরনো ছুরি ধার দিতে এসেছেন, কেউ আবার নতুন তালা কিনতে।

‎স্থানীয় বাসিন্দা রঞ্জিত হালদার বলেন, রাম প্রসাদ কাকার বানানো তালা অনেক মজবুত। আমি দশ বছর আগে একটা কিনেছিলাম, এখনো ঠিক আছে। এখনকার চাইনিজ তালা দুই মাসও টিকে না।

‎আরেক স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জলিল বলেন, এই কাজটা শুধু জীবিকা না, এটা আমাদের এলাকার ঐতিহ্য। সরকার যদি ওনার মতো কারিগরদের সহযোগিতা করতো, তাহলে এই ঐতিহ্য হারিয়ে যেত না। আমার দাবি থাকবে সরকার ওনার দিকে নজর দেবেন।

‎ক্রেতা রিপন বেপারী বলেন, নৌকায় তালা দেওয়ার জন্য আমি এখানকার তালা ব্যবহার করি। কাঁদা পানি, রোদ-বৃষ্টি কিছুতেই নষ্ট হয় না। নৌকায় সবসময় কাঁদা পানির কাজ তাই দীর্ঘদিন ধরে ব্যাবহার করা যায় বলে এই তালা কিনতে এসেছি।

‎রাম প্রসাদ কর্মকার বলেন, একটা তালা বানাতে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হয়। দিনে দুইটা তালা বানানো যায়। একটা বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়। সেই টাকা দিয়েই চলে সংসার।

‎এই সামান্য আয় দিয়েই চলছে ৬ সদস্যের পরিবার। রাম প্রসাদের দুই ছেলে ও এক মেয়ে তাদের ভরণপোষণ, চিকিৎসা, সবকিছুর ভার তারই কাঁধে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছেলে অপু কর্মকার (৩৫) এখন বাবার পাশে দাঁড়িয়েছেন। তার সাথে কাজ করেন দোকানে।

‎অপু কর্মকার বলেন, বেশি পড়াশোনা করতে পারিনি। এখন বাবার কাজই করছি। সরকার যদি একটু সাহায্য করতো, আধুনিক যন্ত্রপাতি আনতে পারতাম, তাহলে আরও ভালো মানের তালা বানানো যেত।

‎রাম প্রসাদের হাতে তৈরি তালার বিশেষত্ব হলো এগুলো লোহার পাত পিটিয়ে হাতে তৈরি করা হয়। কাঁদা পানিতেও নষ্ট হয় না বলে নৌকার মালিকেরা এগুলো ব্যবহার করেন। একসময় এই তালা ব্যবহার হতো রাজা-বাদশা কিংবা জমিদারদের সিন্দুকে, এখন স্বর্ণকারদের দোকানের সিন্দুকেই ঝুলে থাকে তার বানানো তালা। রাম প্রসাদ কর্মকারের দাবি, এই তালা এসিড দিয়েও গলানো যায় না।

‎৭৩ বছরের ক্লান্ত হাত আজও হাতুড়ি চালায় সেই একই তেজে। চোখে একটাই আশা পুরোনো পেশাটা যেন বেঁচে থাকে। সরকার যদি একটু সাহায্য করে, তবে এই ঐতিহ্য হারিয়ে যাবে না। রাম প্রসাদ কর্মকার তিনি শুধু তালা বানান না, তিনি তৈরি করেন ইতিহাসের চাবি, যা এখনও খুলে দেয় বাংলাদেশের গ্রামীণ কারিগরির এক প্রাচীন দরজা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি