খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আর্থিক প্রতিবেদন প্রকাশে নতুন নির্দেশনা দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ণ
আর্থিক প্রতিবেদন প্রকাশে নতুন নির্দেশনা দিয়েছে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদন নিরীক্ষা, আর্থিক প্রতিবেদন দাখিল এবং সমাপ্ত প্রান্তিক ঘোষণার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২২ জানুয়ারি) বিএসইসির সহকারী পরিচালক মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিবেদন নিরীক্ষা, আর্থিক প্রতিবেদন দাখিল এবং সমাপ্ত প্রান্তিক ঘোষণার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানির অর্থবছর ৩০ জুনে সমাপ্ত হবে, তাদের ২৮ অক্টোবরের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে।

একইসাথে ১১ নভেম্বরের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৪ নভেম্বরের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ এপ্রিলের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

এছাড়া, যেসব কোম্পানির হিসাববছর ৩১ ডিসেম্বরে সমাপ্ত হবে তাদের পরবর্তী বছরের ৩০ এপ্রিলের (লিপ ইয়ারে ২৯ এপ্রিল) মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে।

একইসাথে ১৪ মে এর (লিপ ইয়ারে ১৩ মে) মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৫ মে এর মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ অক্টোবরের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

৩১ মার্চ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিগুলোকে ২৯ জুলাইয়ের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে। একইসাথে ১২ আগস্টের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৪ আগস্টের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ অক্টোবরের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ জানুয়ারির মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ৩০ জুনের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ২৯ জুনের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ অক্টোবরের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের নিয়ম অনুসারে, জরুরি পরিস্থিতিতে নিরীক্ষিত আর্থিক বিবরণীর সময় বাড়ানোর ক্ষেত্রে এবং নিরীক্ষার জন্য সময় বাড়ানোর জন্য উপর্যুক্ত কারণ দেখিয়ে বিএসইসির নিকট আবেদন করতে হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি