খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মজুদ বিরোধী অভিযান, অবৈধ গুদামে মিলল বিপুল খাদ্যপণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ
মজুদ বিরোধী অভিযান, অবৈধ গুদামে মিলল বিপুল খাদ্যপণ্য

নওগাঁর মান্দায় একটি গুদামে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পরাণপুর এলাকায় মজুতবিরোধী অভিযান চালিয়ে ওই গুদাম থেকে ১২৮ টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ৩২ টন ছোলা এবং ৪ টন চিনি জব্দ করা হয়।

একই সঙ্গে ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাসুদ পরাণপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মাসুদ এন্টারপ্রাইজ।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পরাণপুরে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলা করবেন।

এদিকে মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হলেও ওই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স সেই। মজুত করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ওই ব্যক্তির আরও দুইটি গোডাউনের সন্ধান পাওয়া গেছে। আরেকটি গোডাউনে এরচেয়েও বেশি মালামাল পাওয়া গেছে। মালামালগুলোর হিসেব করা হচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি