ডিজেএফবি’র সভাপতি হামিদ, সম্পাদক মুহিব
ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
সংগঠনের বর্তমান সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
আর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। কমিশনার হিসেবে ছিলেন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম। মোট ৪৯টি ভোটের মধ্যে শতভাগ ভোট প্রয়োগ করেছেন সদস্যরা।
সহ-সভাপতি পদে মর্নিং হেরাল্ডের সাহানোয়ার সাইদ শাহীন পেয়েছেন ২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেয়ার বিজ কড়চার মাসুম বিল্লাহ পেয়েছেন ২৪ ভোট।






আপনার মতামত লিখুন