খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
শিক্ষার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রে রাজধানী নির্ভরতা কমিয়ে বিকেন্দ্রীকরণ করতে চান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সবকিছুতেই রাজধানীমুখীতা বেশি। সেজন্য অন্যান্য শহরগুলোতে কাজ সৃষ্টি হচ্ছে না। রাজধানী ঢাকার ওপর যে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, সেটি থেকে মুক্তি পেতে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের পক্ষে যা করা সম্ভব তা করার চেষ্টা করব। চট্টগ্রামে কেউ যদি প্রতিষ্ঠান করতে চান সেটার সিদ্ধান্ত এখান থেকেই যেন পান। ঢাকা কিংবা শিক্ষামন্ত্রালয়ে যেন দৌড়াদৌড়ি করতে না হয়। ’

এসময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে প্রেষণে এসে বছরের পর বছর ধরে থেকে যাওয়া, ফল জালিয়াতিসহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা-এমন প্রশ্নও রাখা হয় শিক্ষামন্ত্রীর নিকট। জবাবে নওফেল বলেন, অভিযোগ সম্পর্কে আমি জানি। তবে এই প্রক্রিয়াটি এমনই যে সেখানে একটু সময় প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে দেশে শিক্ষক সংকট আছে। সেজন্য শিক্ষকদের ক্ষেত্রে যদি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইলেও সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে শিক্ষার ক্ষেত্রে নাগরিকদের যে সমস্ত সেবা নেওয়ার জায়গা রয়েছে শিক্ষাবোর্ড বা অন্যান্য প্রতিষ্ঠান-সেগুলোতে যাতে কোনো দুর্নীতি না হয়। নানা ক্ষেত্রে আর্থিক লেনদেনের যেসব অভিযোগ আসেও, সেগুলো যাতে আমরা নিরসন করতে পারি-সেই চেষ্টা করবো।

নতুন কারিকুলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে চট্টগ্রাম-৯ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘আমাদের ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী হারিয়ে যাচ্ছে। তাদের ধরে রাখতে কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই। শিক্ষার যে গুণগত পরিবর্তন যেগুলো এসেছে সেটার ফল আমরা আগামীতে দেখব। শিক্ষার একটা চ্যালেঞ্জ হচ্ছে দৃশ্যমান হয় দেরিতে। আমরা আগামী পাঁচ বছর পর হয়তো দৃশ্যমান কিছু দেখব। ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নও হবে। এমন ধরনের দক্ষতা ও মানসিকতা তাদের দিতে হবে, যেখানে তাদের নতুন দক্ষতা শেখার মানসিকতা তৈরি হয়। পরীক্ষার ফল দিয়ে সন্তানদের বিচার না করে, দক্ষতা দিয়ে তাদের বিচার করতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন রেজার সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রুবেল খান প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি