খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ণ
সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ!

ফরিদগঞ্জে সরকারি সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ করছেন এক প্রবাসী। চেয়ারম্যানের নির্দেশনাকে বৃদাঙ্গলী দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন প্রাবসী সুমনের ভাই ও স্ত্রী। রাষ্ট্রের সম্পদ নষ্ট করার অভিযোগ উঠেছে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের চৌকিদার বাড়ীর আব্দুল কাদের (৬৫) এর ছেলে সৌদি প্রবাসী মো. সুমন হোসেন (৩৫) এর বিরুদ্ধে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শরিফ হোসেন খান কাজটি পর্যবেক্ষণ করে উপজেলা নির্বাহী অফিসার থেকে স্থাপনা নির্মাণের অনুমোদন আনার কথা বলে আপাতত নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশ দিলেও কাজ চালিয়ে যাচ্ছে প্রবাসী মো. সুমন হোসেনের ছোট ভাই সবুজ হোসেন নবী (৩০)।

সরেজমিন দেখা যায়, গৃদকালিন্দিয়া থেকে কালিবাজারগামী ইসিজি সড়কের দক্ষিণ পাশে মো. সুমন হোসেন এর পাকা দালান। এর সম্মুখভাগে দশ ফিট দূরত্বেই সড়কের পাশে নির্মাণ করা হচ্ছে ভবনের সেইফটি টাংকি। মাটির স্থলভাগ সড়কের নিচে দিয়ে মাটি খুঁড়ে টাংকির বেইজ বের করায় ইতিমধ্যে সড়কের একাংশ ধসে পড়ার অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ফাটল ধরেছে সড়কে। ওই সড়কে মালবাহী ভারী ট্রাক বা যে কোন বড় বাহন প্রবেশ করলেই সড়কটি ধসে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে আছে স্থানটিতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সেইফটি টাংকিটি একাংশে সরকারি জমি রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা গ্রহণ না করলে সরকারি জমি বেদখলের পাশাপাশি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সরকারি জমি থেকে এ অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

সুমনের স্ত্রী স্বপ্না বলেন, আমরা আমাদের জায়গায় ট্যাংকি করছি। চেয়ারম্যানকে বলেছি প্রয়োজনে রাস্তার যে অংশ ভাংছে সেখানে বালু ফেলে ভরাট করে দিবো।

১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফ হোসেন খান জানান, চরমুঘুয়া চৌকিদার বাড়ির প্রবাসী সুমন তার ভাইয়ের নেতৃত্বে তার বসত ঘরের সেইফটি টাংকি নির্মাণের সংবাদ পেয়ে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। এবং নির্মাণ কাজ বন্ধ রেখে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিস থেকে অনুমোদন চাওয়ার নির্দেশ জারী করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মৌলী মণ্ডল জানান, বিষয়টি আমি মাত্র জানলাম। আগামীকাল আমি সেখানে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি