খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুঁজিবাজারের তিন পরিচিত মুখ পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
পুঁজিবাজারের তিন পরিচিত মুখ পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়

নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন পুঁজিবাজারের পরিচিত ও নেতৃস্থানীয় তিন মুখ। এরা হচ্ছেন- ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত মো: আব্দুর রহমান, কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপন এবং টাঙ্গাইল-৬ থেকে নির্বাচিত আহসানুল ইসলাম টিটু। এদের মধ্যে প্রথম দুজনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর শেষোক্তজন পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এদের মধ্যে আবদুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। তাঁরাও সবাই আজ শপথ নিয়েছেন। প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নতুন দায়িত্ব প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। এক সময়ের তুখোড় ছাত্র নেতা আব্দুর রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

যুব ও ক্রীড়া নাজমুল হাসান পাপন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান। তিনি ডিএসই ও সিএসই’র সদস্য প্রতিষ্ঠান মোনা ফাইন্যান্সিয়াল লিমিটেডের চেয়ারম্যান। তিনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জীবনবীমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার। এই ইন্স্যুরেন্স কোম্পানির দুটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) রয়েছে, যেগুলো সম্পদ ব্যবস্থাপনা ও মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমে মাধ্যমে সরাসরি পুঁজিবাজারের সাথে যুক্ত।

বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন নীতি প্রণয়ন ও নীতি সহায়তার ক্ষেত্রে আলোচিত তিন মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি