খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কে কোন মন্ত্রণালয় পেলেন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
কে কোন মন্ত্রণালয় পেলেন!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। শপথ গ্রহণ শেষে মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়।

বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

শেখ হাসিনা (মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)

আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) : শিল্প মন্ত্রণালয়

আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডা. দীপু মনি (চাঁদপুর-৩) : সমাজকল্যাণ মন্ত্রণালয়

মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) : অর্থ মন্ত্রণালয়

আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) : আইন মন্ত্রণালয়

আব্দুস সালাম (ময়মনসিংহ-৯) : পরিকল্পনা মন্ত্রণালয়

নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫): ভূমি মন্ত্রণালয়

মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) : পররাষ্ট্র মন্ত্রণালয়

মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) : কৃষি মন্ত্রণালয়

সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) : খাদ্য মন্ত্রণালয়

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

মো. আব্দুর রহমান (ফরিদপুর-১) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯) : শিক্ষা মন্ত্রণালয়

ফরহাদ হোসেন (মেহেরপুর-১) : জনপ্রশাসন মন্ত্রণালয়

মো. ফরিদুল হক খান (জামালপুর-২) : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) : রেলপথ মন্ত্রণালয়

সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) : বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

বেগম সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

নসরুল হামিদ (ঢাকা-৩) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) : নৌপরিবহন মন্ত্রণালয়

জাহিদ ফারুক (বরিশাল-৫) : পানিসম্পদ মন্ত্রণালয়

কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) : প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়

আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬) : বাণিজ্য মন্ত্রণালয়

বেগম রুমানা আলী (গাজীপুর-৩): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি