খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ
মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। ২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি।

প্রথম প্রয়াণ দিবসে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার মিরসরাই প্রেসক্লাব পরিবার। মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।

১৯৮৬ সালের দিকে ছাত্র জীবনে সংবাদপত্রের সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের অনুরাগ সৃষ্টি হয়। ওই সময় নগরীর চকবাজারে বিবরনী নামের একটি পত্রিকা স্টলে তিনি নিয়মিত যাতায়াত করতেন। দেশ বিদেশের নানান কাগজ পড়তেন। পরে ১৯৮৭ সালের ২০ অক্টোবর নিজের এলাকা মিরসরাইয়ে মেসার্স সংবাদ বিতান নামের একটি পত্রিকা এজেন্ট খুলেন। ১৯৮৮ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মিরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে এ একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকন্ঠের মত প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় কাজ করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ওই সময় তিনি পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুপ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ পত্রিকা থেকে অবসর নেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি।

১৯৯৩ সালে দেশের প্রথিতযশা সাংবাদিক নূরুল ইসলামের অনুপ্রেরণা ও পরামর্শে তিনি প্রতিষ্ঠা করেন ‘মিরসরাই প্রেস ক্লাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদ পত্রের মধ্য দিয়ে তিনি অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

প্রথম প্রয়াণ দিবসে সাংবাদিক নিজাম উদ্দিনের জন্য খতমে কোরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি