খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ‘আমরা একদম নির্বাচনের শেষপ্রান্তে। আগামীকাল (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নগরীর ৬৬০টি কেন্দ্রে আমাদের পুলিশ সদস্যরা চলে গেছে। তারা কেন্দ্রের দায়িত্ব বুঝে নিয়েছে। থানায় স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ আছে। এছাড়া বিশেষায়িত কিছু টিম অ্যাক্টিভ থাকবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর খাস্তগীর উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র ও কে-নাইন ডগ স্কোয়াডের বিশেষ মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ‘ভোটাররা যাতে নিরাপদভাবে ভোট দিতে পারে এবং ভোটগ্রহণ যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা সর্ব্বোচ্চ চেষ্টা করছি।গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের পুলিশ সদস্য বেশি মোতায়েন করা হয়েছে।’

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন ও (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

সে সময় তিনি বলেন, ‘কন্ট্রোল রুমে স্ট্রাইকিং টিম থাকবে। সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে স্ট্রাইকিং হিসেবে রাখা আছে। আমাদের সর্ব্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেছি আমরা যাতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

পুলিশ কমিশনার বলেন, ‘নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনী কঠোর পরিশ্রম করে আসছে যাতে নির্বাচনী পরিবেশ শান্তিতে থাকে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বা একাধিক পোলিং সেন্টার মিলে মোবাইল বাহিনী করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি এক ধরণের লোক এ নির্বাচনকে প্রতিহত করার জন্য মানুষের জানমালের উপর আঘাত হানছে। গতকাল (শুক্রবার) একটি যাত্রীবাহি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। আমাদের এখানেও গত রাতে বন্দর এলাকার একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। কিছুটা ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করা হয়েছে। তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করে, মানুষের জানমাল ক্ষতি করে ভোটের প্রক্রিয়া নস্যাৎ করতে চায়। আমাদের পেশাগত ও সাংবিধানিক দায়িত্ব থেকে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি সুন্দর নির্বাচন উপহার দেব।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি