খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোটকেন্দ্র পাহারা দেয়া গ্রামপুলিশ সদস্যকে শাসরোধ করে হত্যা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
ভোটকেন্দ্র পাহারা দেয়া গ্রামপুলিশ সদস্যকে শাসরোধ করে হত্যা!

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয় রণজিৎ কুমার দে। রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে ছিল সে। তার বয়স আনুমানিক ৪০ বছর। ভোরে তার মরদেহ উদ্ধার করেছেপুলিশ। 

শনিবার (৬ জানুয়ারি) বিদ্যালয়ের পাশে এক বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রণজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র দের ছেলে।

জানা গেছে, গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বে  ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিত প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘণ্টা পরও রণজিৎ ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকে। রণজিৎ সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার বিদ্যালয়ের ম্যাডাম ও স্থানীয় মেম্বারকে  ফোনে জানায়। সকাল অনুমানিক ভোর ৫টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠবাগানে গ্রাম পুলিশ রনজিতের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কেউ একজন গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলার মাফলার পেচিয়ে তাকে  শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

নিহতের স্ত্রী রিতা দে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। শনিবার সকালে খবর পাই চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঠ বাগানে তার মরদেহ পাওয়া গেছে।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি