খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফেনীতে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

মো. শফিউল্লাহ রিপন, ফেনী থেকে
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
ফেনীতে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন
গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধুের দাবিতে ১ জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় আদালত বর্জন করায় বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছে। সোমবার ( ১ জানুয়ারি) সকালে আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার প্রচার সম্পাদক মো: মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আহাম্মদ করিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম (৩), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট জহির উদ্দিন, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, বারের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী, ইসলামিক ল ইয়ার্স ফেনী শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন ও অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজসহ ফেনী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীগন।
এ সময় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের মূল্যবান সময়টি কাজে ব্যস্ত থাকার অনুরোধ জানান তারা। এটি একটি প্রহসন নির্বাচন। ন্যায়বিচার , দ্রব্যমূল্য, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন খাত ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। দেশ এখন জাহান্নামে পরিনত হয়েছে। তাই দেশ বাচাতে সকল শ্রেণি পেশা মানুষ একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।
তরা আরো বলেন, বিগত বছরে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সারা দেশে বিএনপি পন্থী আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে বাড়িতে সাড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন।
 এ কর্মসূচি ৭ই জানুয়ারী পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
শেষে আদালত আঙ্গিনায় সাধারণ মানুষের হাতে লিফটলেট বিতরণ করা হয়।
মো. শফিউল্লাহ রিপন

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি