খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা

অর্ধকোটি টাকায় স্কুল ভবন নির্মাণকাজঃ হাতের টানে খসে পড়ছে আস্তর

মো. হোসেন বেপারী, হাজীগঞ্জ (চাঁদপুর)
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ
অর্ধকোটি টাকায় স্কুল ভবন নির্মাণকাজঃ হাতের টানে খসে পড়ছে আস্তর

অর্থ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। তবে সেই ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল এখন খসে পড়ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের করা এই নিম্নমানের কাজের তদারকি না থাকায় এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কলাম এবং ড্রপ ওয়ালে পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করায় হাতের সামান্য টানেই খসে পড়ছে কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেনের তদারকীতে ৫১ লাখ ৫৬ হাজার ৮’শ টাকা ব্যয়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাধীন বাংলা কর্পোরেশন। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল।

ঠিকাদারি এই প্রতিষ্ঠানের কাজের এমন অনিয়মে ক্ষিপ্ত এলাকাবাসী। এলাকাবাসীর দাবি এই ঢালায় ভেঙ্গে পুনরায় স্বচ্ছ কাজে নির্মাণ করা হোক বিদ্যালয়ের ভবনটি। জানতে চাইলে সোনাইমুড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান জানান, হাতের সামান্য টানে নির্মিত ড্রপ ওয়াল ভেঙ্গে যাওয়ার দৃশ্য দেখে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবে।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেন জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিমেন্ট কোম্পানি ও কাজের মান যাচাইয়ের এক্সপার্ট নিয়ে পরিক্ষা-নিরিক্ষা শেষে ব্যবস্থা নেয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি