খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘নৌকা পেলেও বৈঠা নেই বলে নদী পার হতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ
‘নৌকা পেলেও বৈঠা নেই বলে নদী পার হতে পারেন না’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন তার নির্বাচনী জনসভায় একই আসনের নৌকার প্রার্থী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘চাচা, আমার ফুফু আপনাকে নৌকা দেন, কিন্তু বৈঠা দেন আমাকে। সেই বৈঠা দিয়ে কলাগাছের ভেলা বানিয়ে নদী পার হই। কিন্তু আপনি নৌকা দিয়ে নদী পার হতে পারেন না।

 

তিনি বলেন, এর আগে আমি একবার আনারস ও একবার সিংহ মার্কা নিয়ে বিজয় লাভ করেছি।  এবার ঈগল পাখি মার্কায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবো -ইনশাল্লাহ।  রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

নিক্সন বলেন, ‘কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিগত ১০ বছর আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ন প্রতিষ্ঠা করেছি। আমি জনগণের ছিলাম আছি এবং থাকব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ তারিখে আমার প্রতীক ঈগল মার্কায় আপনারা ভোট দেবেন। আপনারা মাত্র আগামী ১০ দিন আমার জন্য মাঠে কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন। ’

নিক্সন চৌধুরী আরও বলেন, ‘চাচা কয় খেলা হবে, চাচা আপনি দশদিন পর এলাকায় আসছেন, কী খেলবেন? আপনি ফরিদপুরের পুলিশ সুপারকে (এসপি) বলেন, জেলা প্রশাসককে (ডিসি) বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেন যে, তারা আপনার কথা শোনেন না, আপনার কথা কী শুনবে? তারা তাদের নিয়মেই চলবেন, অন্যায় আবদার করলেতো তারা শুনবেই না।

জাফর উল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন আরও বলেন, ‘চাচা আপনি মানুষের বিপদে-আপদে আসবেন না, ভোটের আগে আইসা বলবেন নৌকা-নৌকা। জনগণের সঙ্গে মিশবেন না কিন্তু জনগণ আপনাকে ভোট দেবে, ভোট আপনার গিজগিজ করে, গিজগিজ করে, গিজগিজ করে। আমি জনগণের সঙ্গে সবসময় ছিলাম, আছি, থাকব। এইবার ঈগল মার্কায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবো- ইনশাল্লাহ। ’

মানিকদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বাচ্চু মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আশিক ইকবাল স্বপন, আক্কাস মাতুব্বর ও রুহুল আমিন মিয়াসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি