খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অপ্রতিরোধ্য উত্থানে দুবাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ
অপ্রতিরোধ্য উত্থানে দুবাই

দুবাইয়ে সম্পদের দাম নভেম্বর মাসে এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। ২০২০ সালে অক্টোবর মাসের পর দুবাইয়ে সম্পদের দাম ৪৫ শতাংশ বেড়েছে। আরব বিজনেস নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

দুবাইয়ে সম্পদের দাম গড়পড়তা ১ দশমিক ১৭ শতাংশ বেড়েছে; প্রতি বর্গফুট সম্পদের দাম এখন ১ হাজার ২৭১ দিরহাম, যা ২০১৪ সালের সেপ্টেম্বরের রেকর্ড ভেঙেছে। আবাসন খাতের বাজার বিশ্লেষক প্রপার্টি মনিটর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে করোনার মধ্যে দুবাইয়ে সম্পদের দাম এযাবৎকালের সবচেয়ে নিচে নেমে যায়। এরপর গড়ে সব ধরনের সম্পদের দাম বেড়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। শুরুতে অণু পরিবারের বসবাসের উপযোগী বাড়ির দাম বেড়েছে।

এসব বাড়ির চাহিদা সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়ছে; তবে ভিলা এবং টাউন হাউসগুলোর চাহিদা ও দাম যে গতিতে বেড়েছে, সেই তুলনায় অ্যাপার্টমেন্টের দাম অতটা বাড়েনি।

ব্যবসায়ীরা জানান, করোনার পর বিদেশি বাসিন্দা ও বিনিয়োগকারীদের বিপুল আগ্রহের কারণে দুবাইয়ে বাড়ি, ফ্ল্যাটসহ সব ধরনের আবাসনের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। ফলে আবাসনে ঘাটতি দেখা দিয়েছে। প্রথমে বিলাসবহুল আবাসনের ঘাটতি ছিল; এখন সাশ্রয়ী মূল্যের আবাসনের ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে।

গোল্ডেন ভিসা দিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বিশেষ করে দুবাই শহর। বদৌলতে শহরটির আবাসন বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে কৃত্রিম দ্বীপ বানিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করেছে ইউএই। একটি উদাহরণ দেওয়া যাক, পাম জেবেল আলী নামের এক কৃত্রিম দ্বীপ প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসের এক সকালে এটির কার্যালয়ের সামনে ক্রেতারা ব্যাপক ভিড় করেন।

করোনার জের ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতি যখন টানা চার বছর ধরে একধরনের স্থবিরতা ও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, তখনো দুবাইয়ের উত্থান অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। এমনি এমনি তা হচ্ছে না, যথাযথ নীতি প্রণয়ন করেই তারা এই গতি এনেছে।

দুবাইয়ের জনসংখ্যা বাড়ছে। জানা যায়, আবাসন সরবরাহের তুলনায় দ্রুতগতিতে জনসংখ্যা বেড়েছে এই শহরের। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুসারে, ২০২৩ সালে দুবাই শহরে এক লাখ নতুন বাসিন্দা এসেছেন, কিন্তু গত বছর মাত্র ৫০ হাজার নতুন আবাসন হস্তান্তর করা হয়েছে। চাহিদার সঙ্গে তাল মেলাতে তাই আরও নতুন আবাসনের চাহিদা আছে সেখানে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি