খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঋতুস্রাবের ব্যাথা দূর করবে ৫ পানীয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ
ঋতুস্রাবের ব্যাথা দূর করবে ৫ পানীয়

নারী বা মেয়েদের কষ্টের একটা সময় পিরিয়ড বা মাসিকের ব্যাথা। প্রায় সব মেয়ে এধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কারও কম বা কারও বেশি। তবে কষ্টের কোনও রং হয় না। এতে অস্বস্তিতে ভূগেন পরিবারের পুরুষ সদস্যরাও। না কিছু করতে পারেন, না কষ্টের ভাগ নিতে পারেন। তখন মানসিক পরিবর্তন ঘটে বলে স্বান্তনার কথাও বিরক্তির সাথে নেন নারীরা। এটা ইচ্ছাকৃত নয়। বাস্তবতা অনেক কষ্টের অভিজ্ঞতা দেয় তাদের।

যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবে মাসের সেই সময়ে আসা সেই বাধা এবং উপসর্গলি মোকাবিলা করা কোনো সহজ বিষয় নয়। পিরিয়ডের সময় জরায়ুর আস্তরণ ঝরে যায়, যার ফলে ২-৭ দিন রক্তপাত হয়। এটি শুধু পেটে ব্যথারই কারণ নয়, সেইসঙ্গে পেট ফাঁপা, খিঁচুনি, বমি বমি ভাব, মাথাব্যথা, ক্লান্তি, মেজাজের পরিবর্তন এবং ভুলে যাওয়ার মতো সমস্যাও ডেকে আনে।

তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেকটাই সম্ভব। পিরিয়ডের সময় পেটে ব্যথা দূর করতে পান করতে পারেন এই ৫ পানীয়-

১. ক্যামোমাইল চা

আপনি নিশ্চয়ই ক্যামোমাইল চায়ের প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের কথা শুনেছেন? এই চা এমন মানুষেরা বেশি পান করে যাদের রাতে ঘুমাতে সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন যে ক্যামোমাইল চা আপনার পিরিয়ডের ব্যথার জন্যও একটি কার্যকরী প্রতিকার? ক্যামোমাইল চা এমন যৌগ দিয়ে পরিপূর্ণ যা প্রাকৃতিক পেশী শিথিলকারী হিসাবে কাজ করে। এটি অস্বস্তি কমাতে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। এছাড়াও ক্যামোমাইল চায়ের হালকা প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে যা আপনার মনকে শিথিল করে এবং আপনার পিরিয়ডের সময় রাতের ঘুম ভালো হতে সাহায্য করে।

২. আদা চা

আদা আপনাকে পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার জরায়ুর পেশীগুলিকে শিথিল করতে এবং ব্যথা উপশম করতে সহায়তা করে। তাছাড়া আদা অন্যান্য পিরিয়ড সমস্যা যেমন বমি বমি ভাব এবং পেট ফাঁপা কমাতেও কাজ করে।  এক কাপ আদা চা পান করুন। এটি আপনাকে পিরিয়ডের সময় কিছুটা হলেও প্রশান্তি দেবে।

৩. হট চকোলেট

আপনি যদি পিরিয়ডের ব্যথা কমানোর উপায় খোঁজেন তাহলে চকোলেট আপনার কাজে আসতে পারে। ডার্ক চকোলেটে রয়েছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে এবং জরায়ুর পেশী শিথিল করতে সাহায্য করে। চকোলেটে পলিফেনলও রয়েছে, এটি একটি রাসায়নিক যৌগ যা শরীরের প্রদাহ কমায়। গলানো ডার্ক চকোলেট, ভ্যানিলা এসেন্স, এক চিমটি লবণ এবং দুধ দিয়ে এক কাপ স্বাস্থ্যকর, আরামদায়ক হট চকোলেট তৈরি করতে পারেন। তবে চিনি মেশাবেন না।

৪. হলুদ দুধ

অসুস্থ কারও খাবারের তালিকায় হলুদ মেশানো দুধ রাখার প্রচলন বেশ পুরনো। এর কারণ হলো এই পানীয় বেশ উপকারী। প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের কারণে হলুদ দুধ আপনার পিরিয়ডের ব্যথা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এই মসলায় রয়েছে কারকিউমিন, এটি একটি সক্রিয় যৌগ যা শরীরে প্রদাহজনক রাসায়নিকের উৎপাদন কমাতে পারে। এক কাপ উষ্ণ হলুদ দুধ পান করলে তা আপনার টানটান পেশীগুলিকে প্রশমিত করতে সাহায্য করবে এবং ব্যথা দূর করে আরাম দেবে।

৫. পেপারমিন্ট চা

শুধুমাত্র সতেজই নয়, এক কাপ পেপারমিন্ট চা খেলে আপনার পেশী শিথিলও হতে পারে। পেপারমিন্ট চায়ে মেন্থল, অ্যান্টিস্পাসমোডিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিক ব্যথা উপশমকারী হিসাবে কাজ করে। পিপারমিন্ট চা শান্ত এবং সতেজ করে। আপনাকে যা করতে হবে তা হলো এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সেদ্ধ করে নিন। এবার তাতে চুমুক দিন, এটি আপনাকে পিরিয়ডের সময় আরাম দিতে সাহায্য করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি